আগুয়েরোর জন্য কাঁদলেন গার্দিওলা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual8 Ad Code

ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আগেই। কাল ছিল লিগের বিদায়ী ম্যাচ। সেখানে এভারটনকে ৫-০ গোলে হারিয়েই হাসি মুখে ট্রফি নিয়ে ঘরে ফিরেছে সিটিজেনরা। কিন্তু এই হাসির আড়ালে ছিল বিষাদের ছোঁয়া! ম্যানসিটির সমার্থক হয়ে উঠা আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিয়ো আগুয়েরার যে শেষ লিগ ম্যাচ ছিল তা। আর তাই শিষ্যের শেষ ম্যাচের পর চোখের পানি ধরে রাখতে পারলেন না কোচ পেপ গার্দিওলা। লিগের শেষ ম্যাচেও মাহরেজের জায়গায় ৬৫ মিনিটে নেমে নিজের জাত চিনিয়েছেন আগুয়েরো। দলের ৫ গোলের মধ্যে দুটি ছিল তার। সে কারণেই ৩২ বছর বয়সী স্ট্রাইকারকে নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে উঠেন গার্দিওলা, ‘আমরা তাকে অনেক ভালোবাসি। সে আমাদের সবার কাছে বিশেষ একজন। যার কোনও বিকল্প হয় না। সে সবসময় তার জাত চিনিয়েছে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code