বাংলাদেশকে আমাদের দ্বিতীয় আর্জেন্টিনা মনে হয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: আর্জেন্টিনার বিখ্যাত ক্লাবগুলোর মধ্যে একটি অ্যাতলেতিকো রিভার প্লেট। যার জন্ম ১৯০১ সালে। দেশের বাইরেও রয়েছে তাদের শাখা-প্রশাখা। হার্নান ক্রেসপো-হিগুয়েন-এনজো ফেরনান্দেজের ক্লাবটি এবার বাংলাদেশে এসে নতুন করে কিছু করতে চাইছে।

Manual6 Ad Code

আজ সোমবার দীর্ঘ দিন পর ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়েছে। এই উপলক্ষে রিভার প্লেটের এক কর্মকর্তাও এসেছেন। বাংলাদেশের ক্লাব গুলোর সঙ্গে আলোচনায় একাডেমি করার চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন তাদের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল স্কুল বিভাগের প্রধান সেবাস্তিয়ান পেরেজ এস্কোবারে।

Manual2 Ad Code

নিজেদের দেশে রিভার প্লেটের ২০টি শাখা রয়েছে। এছাড়া লাতিন আমেরিকার চারটি দেশ ও স্পেনে রয়েছে তাদের কার্যক্রম। এবার সেটি বাংলাদেশেও শুরু করার আগ্রহ তারা দেখিয়েছে। বিশেষ করে বিশ্বকাপ ফুটবলের সময় বাংলাদেশে আর্জেন্টিনার আকুণ্ঠ সমর্থন দেখে রিভার প্লেটের কর্মকর্তারা অভিভূত। তাই এখানে ফুটবল উন্নয়নে ভূমিকা রাখতে চাইছেন তারা। পেরেজ এস্কোবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে বাংলাদেশ যেভাবে সমর্থন করেছে তা দেখে আমরা অবাক হয়েছি। মনে হচ্ছিল বাংলাদেশ যেন দ্বিতীয় আর্জেন্টিনা। তাই এখানে কিছু একটা করার লক্ষ্য নিয়ে এসেছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code