পড়ে যাওয়ার ভান করার পর লাল কার্ড দেখলেন নেইমার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: ফাউল আদায়ের জন্য নেইমারের ভান করে চিৎপটাং হওয়ার ঘটনা নতুন নয়। ক্যারিয়ারের শুরু থেকেই অতিনাটকীয়তার জন্য সমালোচিত তিনি। লিগ ওয়ানে পিএসজির ম্যাচেও যেমনটা দেখা গেলো গতকাল। স্ট্রাসবুর্গের বিপক্ষে পেনাল্টি এরিয়ায় পড়ে যাওয়ার ভান করার পর দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন।

Manual7 Ad Code

বিশ্বকাপ থেকে ফিরে প্রথম ম্যাচ খেলতে নামা নেইমারের জন্য ম্যাচটা মোটেও সুখকর ছিল না। দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই হলুদ কার্ড দেখেছেন। ৬১ মিনিটে শুরুতে স্ট্রাসবুর্গ মিডফিল্ডর থমাসোনের মুখে হাত মেরে প্রথম কার্ড দেখেন। এক মিনিট বাদে দ্বিতীয় হলুদ কার্ডও দেখেন ফাউল আদায়ের জন্য পড়ে যাওয়ার ভান করে।

Manual2 Ad Code

বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে যাওয়ার পর এটি ছিল নেইমারের পঞ্চম লাল কার্ড দেখার ঘটনা। যার ফলে রবিবার দ্বিতীয় স্থানে থাকা লিলের বিপক্ষেও খেলা হচ্ছে না ব্রাজিলীয় তারকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code