পল স্মলি এখন মালদ্বীপ ফুটবলের দায়িত্বে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর পদে কাজ করা পল স্মলি এখন মালদ্বীপ ফুটবলের দায়িত্ব নিয়েছেন। নতুন জায়গায় টেকনিক্যাল ডিরেক্টর পদেই কাজ শুরু করতে যাচ্ছেন ইংলিশ বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান এই ফুটবল বিশেষজ্ঞ। মালদ্বীপ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে স্বাগত জানিয়ে রবিবার এই তথ্য জানানো হয়েছে।

স্মলি ২০১৬ সাল থেকে বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ শুরু করেন। মাঝে কিছু দিন ছিলেন ব্রুনাইয়ে। ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি থাকলেও এবার তার আগেই চাকরি ছেড়ে মালদ্বীপে চলে গেছেন।

Manual7 Ad Code

৫৫ বছর বয়সী স্মলি তার মেয়াদে মেয়েদের ফুটবল নিয়ে বেশি কাজ করছেন। ছেলেদের নিয়ে সেভাবে কাজ করেছেন কম। তাছাড়া কোচিং কোর্স করেছেন প্রচুর। এর মধ্যে সবশেষ এএফসি প্রো লাইসেন্স কোর্সে বাংলাদেশের একজন মাত্র পাস করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code