যুক্তরাষ্ট্রে কোভিডের কারণে মৃত্যু বেশি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ মহামারি শুরু হওয়ার দুই বছর পরও অন্যান্য ধনী দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক বেশি। অতি সংক্রামক হলেও এ ভাইরাসের ওমিক্রন ধরনটি কম প্রাণঘাতী হবে—অনেক মার্কিনির এমন আশাও এখন ফিকে হতে চলেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের মৃত্যু গত শরতে ডেল্টার সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যুর দিনগুলোকেও ছাপিয়ে গেছে।

Manual8 Ad Code

গত শীতে করোনা ভাইরাসের টিকা খুব সহজপ্রাপ্য ছিল না। সে সময় যত মানুষের মৃত্যু হয়েছে, এবার ওমিক্রনের ঢেউয়ে মোট মৃত্যুর সংখ্যা তার দুই-তৃতীয়াংশ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা মরিয়া হয়ে মহামারির চেহারাটি বদলে দেওয়ার চেষ্টা করলেও মৃত্যুর সংখ্যা তাদের সব আশা মেঘে ঢেকে দিচ্ছে।

Manual1 Ad Code

বিজ্ঞানীরা বলছেন, করোনা ভাইরাস মোকাবিলায় যথাযথভাবে সাড়া দিতে দেশটির ব্যর্থতাই প্রকাশ করছে মৃত্যুর ঐ দীর্ঘ তালিকা। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার গ্লোবাল পাবলিক হেলথ বিভাগের প্রধান দেবী শ্রীধর বলেন, ‘যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার অনেক অনেক বেশি, চোখে জল এনে দেওয়ার মতো বেশি।’ যুক্তরাষ্ট্রের কিছু জটিলতা প্রায় সর্বজনবিদিত। বিশ্বের অন্যতম শক্তিশালী টিকার ভান্ডার থাকার পরেও, অন্য অনেক বড় ধনী দেশের চেয়ে টিকাদানের হারে পিছিয়ে যুক্তরাষ্ট্র। বিশেষ করে, জনগোষ্ঠীর বয়স্কদের মধ্যে টিকাদানের হারে ইউরোপের অনেক দেশের চেয়েই পেছনে তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code