নতুন করে পণ্যের দাম বাড়েনি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ,ঢাকা: চাল, ডাল, তেল, পেঁয়াজসহ বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নতুন করে বাড়েনি। তবে সামান্য বেড়েছে দেশি রসুন, দেশি শুকনো মরিচ, দেশি হলুদ, জিরা, দারুচিনি ও ব্রয়লার মুরগির দাম।
রাজধানীর বাজারগুলোতে দেখা যায়, ঈদের আগে হঠাৎ দাম বেড়ে যাওয়া কাঁচা মরিচ এখনও চড়া দামে বিক্রি হচ্ছে। ২০০ টাকার নিচে কাঁচা মরিচ কিনতে পারছেন না ক্রেতারা।
কাওরান বাজারের খুচরা বিক্রেতা রবিউল করিম কাঁচা মরিচ প্রতি পোয়া ৫০ টাকায় বিক্রি করছেন। তিনি জানান, বৃষ্টির কারণে কাঁচা মরিচের ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে দাম কমছে না। বাজারে নতুন শিম আসতে শুরু করেছে। ব্যবসায়ীরা এখন সব থেকে বেশি দামে বিক্রি করছেন এ সবজিটি। এক কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। তারা গাজর ১৩০ থেকে ১৪০ টাকা এবং পাকা টমেটো ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটি এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শসার কেজি গত সপ্তাহের মতো ৪০-৫০ টাকা বিক্রি হচ্ছে। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়, কাঁকরোল ৫০ থেকে ৭০ টাকা, কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, পটল ২০ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code