দুই দিনের ছুটিতে সাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। আজ (সোমবার) সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুমিনুল হকরা অনুশীলন শুরু করেছেন। শুধু সাকিব আল হাসান উপস্থিত ছিলেন না। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সাকিব দুই দিনের ছুটি নিয়েছেন। আগামী বুধবার তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে চারটি ম্যাচ খেলার পর ব্যক্তিগত কিছু কাজ শেষ ফের যুক্তরাষ্ট্রে চলে যান দেশসেরা এই অলরাউন্ডার।

Manual4 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরবেন তিনি। এরপর সোজা চট্টগ্রামে গিয়ে বুধবার দলের অনুশীলনে যোগ দেবেন বাঁহাতি এই অলরাউন্ডার।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code