প্রথম ওভারেই শরিফুলের সাফল্য

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রথম ওভারে তাসকিন আহমেদ মাত্র এক রান দেন। দ্বিতীয় ওভারে বল হাতে নেন শরিফুল ইসলাম। চতুর্থ বলেই ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে এলবিডব্লিউ করেন। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে মাঠ ছাড়েন আফগান ওপেনার। ১ রানে থামেন তিনি।

মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর অনবদ্য ইনিংসে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে করলো ৩৩৪ রান। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জিতলেই চলবে না, রান রেটেও এগিয়ে থাকতে হবে। সেই বিবেচনায় বোলারদের সামনের বড় চ্যালেঞ্জ। আফগানদের বড় ব্যবধানে হারাতে এবার সাকিব-তাসকিনদের বড় ভূমিকা রাখতে হবে।

Manual1 Ad Code

লাহোরে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে মিরাজ ও মোহাম্মদ নাঈম ৬০ রানের জুটি গড়েন। নাঈম ২৮ রানে বিদায় নেওয়ার পর তাওহীদ হৃদয় ডাক মারেন। তারপরই জুটি গড়েন শান্ত ও মিরাজ। দুজনে শতরানের জুটি গড়ার পথে হাফ সেঞ্চুরি করেন। সেটাকে সেঞ্চুরি নিতে দেরি করেননি। মিরাজ ১১৫ বলে আর শান্ত ১০১ বলে সেঞ্চুরি করেন। অবশ্য দুজনেই দুর্ভাগ্যজনকভাবে মাঠ ছাড়েন। মিরাজ ১১২ রানে রিটায়ার্ড হার্ট হন। শান্ত পা পিছলে রান আউট হন ১০৪ রান করে। শেষ দিকে মুশফিকুর রহিম ১৫ বলে ২৫ রান ও সাকিব ১৮ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে দলীয় সংগ্রহ তিনশ পার করেন। সাকিব অপরাজিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code