

ডেস্ক নিউজ: বাজারে ডিমের দাম আবার বাড়ছে। বড় বাজারে পোলট্রি মুরগির বাদামি ডিমের দাম উঠেছে প্রতি হালি ৪৫ টাকা। আর পাড়া-মহল্লার মুদিদোকান থেকে ডিম কিনতে লাগছে হালিতে ৫০ টাকা। ডিমের দাম বাড়ার এ সময়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দাম শিগগিরই কমে আসবে।
প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে আমাদের অবস্থান ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে আদর্শ প্রাণিসেবা লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।