গাজা নিয়ে মার্কিন প্রস্তাবের অনুমোদনকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন ট্রাম্প

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১০ মাস আগে

Manual4 Ad Code

আমেরিকা অফিস: ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন জানিয়ে ওয়াশিংটনের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে উচ্ছ্বসিত প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিশ্ববাসীকে অভিনন্দন জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল সোমবার ভোটাভুটি হয়। এতে ট্রাম্প-সমর্থিত খসড়া প্রস্তাবটি গৃহীত হয়। এ প্রস্তাবে গাজা উপত্যকার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ) গঠনের অনুমোদনও দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code