ব্রিটিশ এমপির সন্দেহভাজন হত্যাকারী সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code
Manual6 Ad Code

বিবিসি জানায়, আলী হারবি যুক্তরাজ্যে ঝুঁকিপূর্ণ উগ্রবাদীর তালিকায় ছিলেন। কয়েক বছর আগে তাঁকে ‘প্রিভেন্ট’ নামে পরিচিত একটি সন্ত্রাসাবাদ প্রতিরোধী কর্মসূচিতে সুপারিশ করা হয়েছিল। লোকজনকে উগ্রবাদ থেকে দূরে রাখতে এই কর্মসূচি চালানো হয়। তবে আলী হারবি এই কর্মসূচিতে বেশি সময় ছিলেন না বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ডেভিড অ্যামেস হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে ব্রিটিশ পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে ইসলামপন্থী উগ্রবাদীরা জড়িত। গতকাল শনিবার তারা লন্ডনের তিনটি ঠিকানায় তল্লাশি চালিয়েছে।

শুক্রবারের হত্যাকাণ্ডের পর ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ৬৫০ জন পার্লামেন্ট সদস্যের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। হাউস অব কমনসের স্পিকার লিন্ডসে হোয়েলও পার্লামেন্ট সদস্যদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন।

এদিকে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিহত আইনপ্রণেতার প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডেভিড অ্যামেসের আগে ২০১৬ সালে জো কক্স নামের লেবার পার্টির এক পার্লামেন্ট সদস্য হত্যাকাণ্ডের শিকার হন। তাঁকে গুলি করে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। তার আগে ২০১০ সালে স্টিফেন টিমস নামের লেবার পার্টির একজন আইনপ্রণেতা ছুরিকাঘাতের শিকার হন। এ ছাড়া ২০০০ সালে ছুরিকাঘাতে নিহত হন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এমপি নাইজেল জোনসের সহকারী অ্যান্ড্রু পেনিংটন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code