

ডেস্ক নিউজ, ঢাকা:
মাত্র ৬০ সেকেন্ডে করোনাভাইরাস শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন করেছেন দক্ষিণপূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরের গবেষকরা। এরইমধ্যে এ যন্ত্রের মাধ্যমে সাময়িকভাবে কোভিড টেস্টের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির দ্য হেলথ সায়েন্সেস অথরিটির ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। শ্বাসযন্ত্রের মাধ্যমে দ্রুত পরীক্ষার অভিনব এ প্রযুক্তিটি নিয়ে এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের (এনইউসি) অধীনে ব্রিদোনিক্স নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। পরীক্ষামূলকভাবে এটি প্রথমে দেশটির মালয়েশিয়া সীমান্ত সংলগ্ন একটি শহরে ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে তারা।