মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউ কের সাধারণ সভা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
স্টাফ রিপোর্ট ইউকে:
লকডাউন শিথিল হওয়ায় দীর্ঘ দিন পর প্রাচীন সামাজিক সংগঠন মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস ইউ কের সাধারণ সভা অনুষ্ঠিত হল।
বার্মিংহাম স্মলহীথ কভেন্ট্রী রোড পানসী রেষ্টুরেন্টে এ সভা অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি হাবিবুররহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি মোস্তাকীম চৌধুরী,আব্দুল কাদীর আবুল,শাহাব উদ্দীন আহমেদ,আব্দুল মোহিত, মাসুদ আহমেদ, কোষাধক্ষ্য সৈয়দ মুজিবুররহমান, সাংগঠনিক সম্পাদক সানোয়ার আহমেদ দুরুদ, সিতার আহমেদ, ত্রাণ সম্পাদক কামাল আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মতলিব, ধর্ম সম্পাদক ফরিদ আহমেদ, আন্তর্জাতিক সম্মাদক শাহাব উদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহেদ উদ্দীন, দপ্তর সম্পাদক আবুল কালাম তারেক, সহ সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম,আমিরুল ইসলাম বেলাল, উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ জমশেদ আলী, মুফতি তাজুল ইসলাম, মুহিবুল হাসান, জামান আহমেদ, সদস্য আবুল কালাম আজাদ, আজাদ আবুল কালাম, হারুনুররশীদ, তাজ উদ্দীন,আকমল খাঁন তাজু, রিপণ আহমেদ এবং রুহুল আহমেদ।
দীর্ঘ দিন পর সংগঠনের সকল সদস্য একত্রিত হতে পেরে সকলেই  ছিলেন আনন্দে উচ্ছসিত। সভায় হৃদয়ঙ্গম পরিবেশে অতীতের সকল জনকল্যাণ মুখী কার্যক্রমের পর্যালোচনা শেষে নতুন করে জনকল্যাণ মুখী কার্য্য ক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়।
শেষে করোনা মহামারী সহ সকল প্রকার  রোগ বালাই থেকে মুক্তি এবং বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি তাজুল ইসাম। সংবাদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর আহমেদ সুহেল, টিভি ওয়ানের রাজু আহমেদ, এবং এটিএন এর বার্মিংহাম প্রতিনিধি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code