কুলাউড়া উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :

Manual8 Ad Code

কুলাউড়া জাতীয়তাবাদী যুবদলের উপজেলা ও পৌর কমিটি বাতিল করে বৃহস্পতিবার নুতন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল এর সভাপতিত্বে কুলাউড়া শহরস্থ আকলিমুননেছা কমিউনিটি সেন্টারে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, মৌলভীবাজার জেলা যুবদলের সম্পাদক এম এ মুহিত প্রমুখ।
সভায় জুবের আহমদ খানকে আহবায়ক, কাওছার আহমদ নিপারকে সিনিয়র যুগ্ম-আহবায়ক, পৌর কাউন্সিলার মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, আব্দুল মোহিত বাবলু, নুরুল ইসলাম ইমন, মোস্তফা আহমদ, আব্দুর রহিম আলোকে যুগ্ম-আহবায়ক ও পৌর কাউন্সিলার হারুনুর রশীদকে সদস্য করে কুলাউড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটি এবং এম ফয়েজ উদ্দিন আহমদকে আহবায়ক, মুসা আহমদ সুইটকে সিনিয়র যুগ্ম-আহবায়ক, সৈয়দ আব্দুস সহিদ জুবের, সিরাজুল ইসলাম রাজু, সোহেল আহমদকে যুগ্ম-আহবায়ক ও রেজাউল আলম ভুইয়া খোকনকে সদস্য করে কুলাউড়া পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code