বন্ধুত্ব খুব ভাল একটা বিষয়

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual2 Ad Code

দিনের বড় একটা সময় আমরা কাজের জায়গায় কাটাই। এখানে অনেকের সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। তবে মনে রাখতে হবে পেশার জায়গায় কাউকে বন্ধু ভেবে অনেক কিছুই বলা বা জানতে চাওয়া যাবে না। সহকর্মীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে যেসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন-

Manual5 Ad Code

  • সহকর্মীর বেতন নিয়ে প্রশ্ন করা যাবে না। এটা জানার প্রয়োজন নেই আর অপ্রাসঙ্গিকও
  • তার পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ দেখানোও ঠিক না। ততোটুকুই জানুন যেটুকু তিনি জানাতে স্বস্তিবোধ করেন
  • কারণে-অকারণে সহকর্মীর কাছে প্রায়ই যদি টাকা ধার চান এবং সময়মতো ফিরিয়ে না দেন তবে এটা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবেই
  • প্রতিষ্ঠান ও অন্য সহকর্মী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা যাবে না
  • কাউকে যেমন খুব বেশি অহেতুক প্রশংসা করা যাবে না, তেমন কারো সঙ্গে খারাপ ব্যবহারও করা ঠিক নয়
  • ধর্ম এবং রাজনীতি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না অফিস বা বাইরে কারো সঙ্গেই
  • নারী সহকর্মীদের পোশাক ও সৌন্দর্যের প্রশংসার চেয়ে কাজের মূল্যায়ন করুন
  • কিছুটা সাধারণ বুদ্ধি এবং দৃষ্টিভঙ্গি বিবেচনা করে কথা বলতে হয়, বিশেষ করে যখন অফিসের সহকর্মীদের সঙ্গে কথা বলতে হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code