হ্যারি–মেগানের ঘরে নতুন অতিথি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান এক বিবৃতিতে কন্যাশিশুর জন্মের বিষয়টি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি হাসপাতালে জন্ম নিয়েছে লিলি। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। লিলির ওজন ৭ পাউন্ড ১১ আউন্স। ব্রিটিশ সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী লিলি।

Manual1 Ad Code

লিলি হ্যারি–মেগান দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৯ সালের ৬ মে এ দম্পতির কোলজুড়ে এসেছিল ছেলে আর্চি মাউন্টব্যাটেন–উইন্ডসর। বিবৃতিতে হ্যারি–মেগান দম্পতি আরও জানিয়েছে, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ডাকনাম থেকে অনুপ্রাণিত হয়ে তাঁরা দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন লিলি। নামের সঙ্গে ‘ডায়ানা’ যুক্ত করা হয়েছে হ্যারির প্রয়াত মা প্রিন্সেস ডায়ানার প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে।

Manual3 Ad Code

উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে উইন্ডসর ক্যাসেলে হ্যারি ও মেগান বিয়ে করেন। তবে ২০২০ সালের মার্চে তাঁরা তাঁদের রাজকীয় দায়িত্ব ত্যাগ করে আলোচনায় আসেন। এখন তাঁরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code