যুক্তরাষ্ট্রে “আলঝেইমার” জন্য নতুন ওষুধ অনুমোদিত হলো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  আলঝেইমারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দুই দশক পর সোমবার এডুহেম নামের একটি নতুন ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

Manual4 Ad Code

আলঝেইমারের নতুন এই ওষুধের অনুমোদন দেওয়ার বিষয়টি অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে এ নিয়ে বিতর্কও আছে। কেননা, যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান খাদ্য ও ওষুধ প্রশাসনের একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল গত বছরের নভেম্বরে এক পর্যালোচনায় এডুহেমের কার্যকারিতার পক্ষে যথেষ্ট প্রমাণ পায়নি।

নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এফডিএর কর্মকর্তা প্যাট্রিজিয়া কাভাজ্জোনি এক বিবৃতিতে বলেছেন, কোনো রোগের প্রচলিত চিকিৎসায় নতুন ওষুধ অর্থপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হলে, সেই ওষুধের অনুমোদন দেওয়া হয়। আলঝেইমারের নতুন ওষুধটির অনুমোদন দেওয়ার পেছনেও এমন ধারণা কাজ করেছে। তবে এখানেও এটির কার্যকারিতা নিয়ে কিছু অনিশ্চয়তা আছে।

Manual4 Ad Code

এই অনিশ্চয়তার কারণে ওষুধটির অনুমোদন দেওয়া নিয়ে বিতর্ক থাকার কথা স্বীকার করেন এফডিএর এই কর্মকর্তা। তিনি বলেন, অনুমোদন দেওয়ার আগে এডুহেমের তৃতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, আলঝেইমারে আক্রান্ত রোগীদের মস্তিষ্কের কোষে বেটা–অ্যামিলয়েড নামের একটি প্রোটিনের উৎপাদন কমিয়ে দেয় এডুহেম। একটি তত্ত্বে জানা যায়, কারও কারও ক্ষেত্রে বয়স বাড়লে ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এ প্রোটিনের উপস্থিতি মাত্রাতিরিক্ত বেড়ে যায়। ফলে আলঝেইমার দেখা দেয়।

Manual2 Ad Code

আলঝেইমারের চিকিৎসায় সর্বশেষ ২০০৩ সালে ওষুধের অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র। এডুহেমের আগে যেসব ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোর সবই প্রয়োগ করা হয় আলঝেইমারের লক্ষণ বুঝে। আলঝেইমারের কারণ সেখানে বিবেচনা করা হয় না।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code