নাভালনির রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ ঘোষণা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

রাশিয়ার কারাবন্দী অবস্থায় থাকা বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সঙ্গে যুক্ত রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করেছেন মস্কোর একটি আদালত। আজ বৃহস্পতিবার (১০ জুন) এ তথ্য জানিয়েছে বিবিসি।

জানা যায়, গতকাল বুধবার (৯ জুন) মস্কোর ওই আদালত এক আদেশে নাভালনির সঙ্গে যুক্ত রাজনৈতিক সংগঠনকে ‘উগ্রবাদী’ হিসেবে আখ্যা দেন।

Manual4 Ad Code

আদালতের আদেশের পর এক বিবৃতিতে জানানো হয়, তার নেটওয়ার্কের আঞ্চলিক অফিস ও দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

Manual5 Ad Code

আদেশের পর রাষ্ট্রপক্ষের এক মুখপাত্র আদালতের বাইরে জানান, নাভালনির সংগঠনগুলো যে তথ্য প্রচার করে, তা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘৃণা ও শত্রুতায় উসকানি দেয় বলে দেখা গেছে। শুধু তা-ই নয়, তারা উগ্রবাদী কর্মকাণ্ডও পরিচালনা করে আসছে।

Alexei Navalny back in Moscow court on defamation charge - Los Angeles Timesবিবিসি জানায়, আদালতের এ আদেশের ফলে নাভালনির রাজনৈতিক সংগঠনের হয়ে কর্মীরা তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখলে সাজা হিসেবে কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। কেউ যদি প্রকাশ্যে নাভালনির রাজনৈতিক নেটওয়ার্ককে সমর্থন করেন, তাহলে তিনি দেশটির নির্বাচনেও নিষিদ্ধ হতে পারেন।

আদালতের আদেশের পর সামাজিক যোগাযোগেরমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নাভালনি। তিনি পিছু হটবেন না বলে অঙ্গীকার নিয়েছেন। তবে তিনি বলেছেন, তার সমর্থকদের এখন তাদের কাজের ধরন পরিবর্তন করতে হবে।

Manual7 Ad Code

এদিকে নাভালনির আইনজীবীরা জানিয়েছেন, তারা এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন।

৪৪ বছর বয়সী নাভালনি রাশিয়ার একজন সুপরিচিত বিরোধী নেতা। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। নাভালনি বর্তমানে রাশিয়ার কারাগারে আছেন। ক্রেমলিনের হুমকি উপেক্ষা করেই গত ১৭ জানুয়ারি জার্মানি থেকে দেশে ফেরেন নাভালনি। বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়। অর্থ আত্মসাতের পুরোনো একটি মামলায় গত ফেব্রুয়ারি মাসে নাভালনিকে কারাদণ্ড দেওয়া হয়। এ দণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন নাভালনি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code