রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি আটজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে রাজশাহীর সর্বোচ্চ আটজন মারা গেছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ছয়জন ও নাটোরের একজন রয়েছেন। আজ শুক্রবার মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার থেকে সিদ্ধান্ত নিয়েছে, তারা হাসপাতালের প্রতিদিনের করোনাবিষয়ক তথ্যাবলি প্রতিদিন সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে জানাবে।  আজ শুক্রবার সব মিলিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৭১ শয্যার বিপরীতে ভর্তি আছেন ২৯৭ জন।

Manual7 Ad Code

জেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে মে মাসের শেষ সপ্তাহ থেকে উদ্বেগজনক হারে বাড়ছে মৃত্যু। গত ২৪ মে রাজশাহী মেডিকেল কলেজে এক দিনে প্রথম সর্বোচ্চ ১০ জনের মৃত্যু ঘটে। তবে ৪ জুন হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু ঘটেছিল।

Manual4 Ad Code

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ও এর উপসর্গে মারা গেছেন মোট ১৫৭ জন। এর মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন ৮৩ জন। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ জুন ৮ জন, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন ও সবশেষ আজ মারা গেলেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code