যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম বিচারক জাহিদ কুরাইশি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন জাহিদ কুরাইশি। পাকিস্তান বংশোদ্ভূত এই আইনজীবীকে ফেডারেল বেঞ্চে নিয়োগ দেওয়া হয়েছে। খবর ডেইলি সাবাহ ও রয়টার্সের।

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে ৮১-১৬ ভোটে পাস হয় কুরাইশির মনোনয়ন।

Manual5 Ad Code

ভোটভুটির সময় কুরাইশির মনোনয়নের পক্ষে বক্তব্য দিতে গিয়ে সিনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম হলেও কখনই কোনো মুসলিম বিচারক ছিলেন না ফেডারেল বেঞ্চে। শুধু জনসংখ্যার দিক থেকেই নয়, পেশার ক্ষেত্রেও আমাদের বৈচিত্র্য বাড়াতে হবে। আমি জানি প্রেসিডেন্টও আমার সঙ্গে এ বিষয়ে একমত হবেন,’ বলেন শুমার।

২০১৯ সালে নিউজার্সির ম্যাজেস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়ার আগে সেখানকার ফৌজদারি আইনজীবী হিসেবে কাজ করেছেন ‘রিকার ড্যানজিগ শেরার হাইল্যান্ড অ্যান্ড পেরেত্তি’ ল ফার্মে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code