জানো প্রকল্পের ২ দিন ব্যাপী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code
রংপুর ব্যুরোঃ
রংপুরে জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় পর্যটন মোটেলে ২ দিন ব্যাপী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সম্মানিত সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে ১০ টায় পর্যটন মোটেলে প্রশিক্ষণটি উদ্বোধন করেন রংপুর সিভিল সার্জন ও সদস্য সচিব, জেলা পুষ্টি সমন্বয় কমিটি, রংপুর ডা. হিরম্ব কুমার রায়।
প্রশিক্ষণে সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫, জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা, জেলা ও উপজেলা পর্যায়ে বহুখাতভিত্তিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রক্রিয়া, নিরাপদ খাদ্য কি, ভেজাল খাদ্য, দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা পূরণে বিভিন্ন অধিদপ্তরসমূহের কার্যক্রমসমূহ এবং জানো প্রকল্পের সম্পৃকতা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুষ্টি সমন্বয় কমিটি রংপুরের সম্মানিত সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, জেলা পুষ্টি সমন্বয় কমিটি রংপুরের সম্মানিত সদস্য ও অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অশোক কুমার রায়, রংপুর জেলা শিক্ষা অফিসার মোছা. রোকসানা বেগম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, রংপুর ডা. শেখ মো. সাইদুল ইসলাম এছাড়া তারাগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সম্মানিত সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামসুন্নাহার ।
প্রশিক্ষণে জানো প্রকল্পের পক্ষে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজার মাল্টিসেক্টোরাল গভার্নেন্স, জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশ গোলাম রাব্বানী, ম্যানেজার ক্যাপাসিটি বিল্ডিং, জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশ রজব আলী।
অনুরুপভাবে জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহায়তায় রংপুর জেলার অবশিষ্ঠ ৭ উপজেলার, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের প্রশিক্ষণ ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণটি সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার মারুফ আহ্মেদ, এ্যাসিসটেন্ট প্রজেক্ট ম্যানেজার জানো প্রকল্প, ইএসডিও মো. রেজওয়ানুর রহমান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code