ফুলবাড়ীতে এডিডি উদ্যোগে প্রতিবন্ধী পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ফুলবাড়ী (দিনাজপুর) :
দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবেল্ডের (এডিডি) উদ্যোগে তৃতীয় ধাপে সংস্থার ১০০ জন প্রতিবন্ধী শিশুর পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টায় পৌরএলাকার হাজীমোড়স্থ সংস্থার কার্যালয়ে ১০০ জন প্রতিবন্ধী শিশুর পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক ডা. আহাদুজ্জামান সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন চিলড্রেন কেয়ারার পূর্ণিমা দত্ত, কমিউনিটি মোবাইলাইজার রাসেল মাহমুদ, চিলড্রেন কেয়ারার জান্নাতুল ফেরদৌস, চিলড্রেন কেয়ারার তাহাবুল ইসলাম ও স্পেশাল নীড টিচার আশরাফুল ইসলাম প্রমুখ।
সংস্থার নির্বাহী পরিচালক ডা. আহাদুজ্জামান সোহাগ বলেন, দেশে করোনা দুর্যোগের প্রথম থেকেই সংস্থার উদ্যোগে সংস্থার ১০০জন প্রতিবন্ধী শিশুর পরিবারকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। তৃতীয় ধাপে গতকাল বুধবার খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আটা, লবন, পেয়াজ, চিনি, সেমাই, লাচ্ছা, দুধ, সাবান ও ডিটার্জেন পাউডার সম্মিলিত ৩০ কেজির খাদ্যসামগ্রী ভর্তি বস্তা প্রদান করা হয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code