বিজিবি দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফ’কে মিষ্টি উপহার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

হিলি প্রতিনিধি:
বিজিবি দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual2 Ad Code

রবিবার বিকেল সাড়ে ৫ টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াসিন আলী ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার নানাক চান্দ এর মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েক সালাহ উদ্দিন এবং বিজিবি-বিএসএফ এর সদস্যগন উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াসিন আলী জানান,বিজিবি দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ১০ পেকেট মিষ্টি উপহার দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।

Manual2 Ad Code

সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code