

সাঘাটা (গাইবান্ধা) :
পবিত্র ঈদ-উল-ফিতর ও করোনা ভাইরাস মোকাবেলায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি’র প্রদত্ত খাদ্য সামগ্রী পেল কর্মহীন ১ হাজার পরিবার।
গতকাল রবিবার উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ১ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লাচ্চা সেমাই, ১ কেজি চিনি।
এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি। এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।