কবি ইমলাক খানের ই-কাব্যগ্রন্থ ‘মাই সিক্রেট লাভ’ এখন অ্যামাজনে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

অ্যামাজন থেকে প্রকাশ পেয়েছে প্যারিস প্রবাসী কবি ইমলাক খানের কাব্যগ্রন্থ ‘মাই সিক্রেট লাভ’। শনিবার (১২ জুন) এই ই-কাব্যগ্রন্থটি প্রকাশ পায়। কাব্যগ্রন্থটি অ্যামাজন ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। বাংলার পাশাপাশি ইংরেজি ও ফরাসি ভাষায় প্রকাশিত হচ্ছে বইটি।

Manual3 Ad Code

কবি ইমলাক খানের কবিতাগুলো পাঠক হৃদয়ে প্রেমের শিহরণ জাগায়। কবিতার সুদূরপ্রসারী প্রভাব মানুষের হৃদয়কে করে স্বচ্ছ। কবিতাই মৃত্যুপথযাত্রীকে ভাষা দিয়েছে, যুদ্ধের ময়দানে যোদ্ধাকে বিজয়ে উদ্যমতা দিয়েছে। কবিতা কখনো দুঃখের অকূল পাথার, আবার কখনো শত্রু বিনাশী মিসাইল। কবিতা হৃদয়ের গ্রন্থিত কথামালা। দায়বদ্ধ কবি ইমলাক খানের ‘মাই সিক্রেট লাভ’ কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছে শব্দশৈলী ও ভাবের গভীরতা।
সুনামগঞ্জে ১৯৭৯ সালের ৩ জুলাই ইমলাক খানের জন্ম। বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান পাঠান এবং মা ফরিদা বেগম খান। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে তিনি এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই), সিলেট থেকে কৃষি বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন। ইমলাক খানের লেখালেখির সূচনা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায়। ১৯৯৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত মাসিক ‘শিশু’তে প্রথম তার লেখা প্রকাশিত হয়। পরে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক সংবাদপত্র ও সাময়িকীতে তার অসংখ্য লেখা প্রকাশিত হয়। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ ৯টি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘সাদাকালো’, ‘যে আগুনে দগ্ধ হই’, ‘নীল নীলিমায় তুমি’, ‘জল ও যুবতি’, ‘প্রকৃতি ও নারী’, ‘শত কবির কাব্য’ এবং ‘এসো মিলি আলোর পথে’।

Manual1 Ad Code

ইমলাক খান অসংখ্য গ্রন্থ ও সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন। বর্তমানে তিনি প্যারিস প্রবাসী। দেশে অবস্থানকালে তার প্রতিষ্ঠিত ‘বনসাই প্রকাশন’ সিলেটের প্রকাশনা শিল্পকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ইমলাক খান ২০০২ সালে তরুণ প্রকাশক হিসেবে ‘সিলেট সিটি অ্যাওয়ার্ড’ লাভ করেন। লেখালেখির জগৎ ছাড়াও ইমলাক খান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি ভারত, নেপাল, থাইল্যান্ড, লাওস, জার্মানি, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও হল্যান্ডসহ নানা দেশ সফর করে বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code