ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের সাথে গাজীপুর হাইওয়ে পুলিশের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

মিজানুর রহমান মাসুদ :

Manual2 Ad Code

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে গতকাল গাজীপুর রিজিয়নাল সদর দপ্তরে পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের সাথে গাজীপুর হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নভুক্ত বিভিন্ন জেলার স্থানীয় পণ্য ও যাত্রীবাহী পরিবহণ মালিক ও শ্রমিক এসোসিয়েশনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

জনাব মোঃ মামুন হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখা, নারায়ণগণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প এবং ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপন করায় মহাসড়কের চাঁদাবাজী ও দুর্নীতি বন্ধ হওয়াসহ ট্রাফিক ব্যবস্থাপনায় গতির সঞ্চার হয়েছে। এতে করে  ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত যানবাহন ও সংশ্লিষ্টতায় সকলের মনে সস্তি ফিরেছে তিনি উল্লেখ করেন।

Manual6 Ad Code

জনাব মোঃ আজাদ হোসেন, সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি, গাজীপুর বলেন, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন, গাজীপুরের পুলিশ  সুপার, জনাব আলী আহমদ খানের সুযোগ্য নেতৃত্বে এবং কঠোর অবস্থানে 06টি জাতীয় মহাসড়ক এলাকায় হাইওয়ে পুলিশের চাঁদাবাজীবন্ধ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

জনাব আলহাজ্ব সুলতান আহমেদ সরকার, সভাপতি, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়ন, গাজীপুর উল্লেখ করে বলেন যে, তিনি একজন ব্যক্তি যিনি মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্স ভিত্তিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রস্তাব উস্থাপনকারী। তিনি ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নসিমন, করিমন, ব্যাটারী চালিত রিক্সা, থ্রি-হুইলা অটোরিক্সা চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ গাজীপুরের গৃহীত ব্যবস্থা এবং কঠোর অবস্থানে অটল থাকায়  প্রশংসা করেন।

এছাড়াও করোনাকালীন মহাসড়কে স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চলাচলে বাধ্য করায় এবং করোনা প্রতিরোধে মহাসড়কে যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ ও সচেতনতামুলক কার্যক্রম গ্রহণ করায় জনাব আলী আহমদ খান, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন, গাজীপুর মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলার নিয়ন্ত্রণাধীন সাইনবোর্ড থেকে ভুলতা হয়ে নরসিংদী জেলার সীমানা পর্যন্ত  ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন, গাজীপুরে অন্তুর্ভুক্ত পূর্বক শিমরাইল  হাইওয়ে পুলিশ ক্যাম্প এবং ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপন করায় ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় বিরাট পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন । যার ফলে  ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজী বন্ধ ও শৃঙ্খলা ফিরে আসায় পরিবহণ সেক্টর সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ্টি  প্রকাশ করেন।

উক্ত সভায় স্বচ্চতা ও জবাবদিহিতামুলক মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে Chanel-24 tv, Independent tv, সময় tv, সময় সংবাদ tv সমূহের স্থানীয় সাংবাদিক প্রতিনিধিদের উপস্থিতিতে অভিযোগের বিষয়সমূহের বিস্তারিত আলোচনা করা হয়।

Manual1 Ad Code

ইং ১৫-০৬-২০২১  তারিখে  প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত “ পথে পথে পরিবহণ চাঁদাবাজি”  বেড়েছে রেট, সব কিছুর নিয়ন্ত্রণে ক্ষমতাসীনরা অভিযোগের বিষয়ে Chanel-24 tv, Independent tv, সময় tv, সময় সংবাদ tv সমূহের স্থানীয় সাংবাদিক প্রতিনিধিগণ উম্মুক্ত প্রশ্ন করেন। যা তাৎক্ষনিভাবে গাজীপুর রিজিয়নের হাইওয়ে সার্কেল এএসপি ও অফিসার ইনচার্জগণ অভিযোগ খন্ডন করেন এবং এবিষয়ে আশুপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিশ্চিয়তা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় তার বক্তেব্যে বলেন, জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রীর রুপকল্প 2041 সালে উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে হাইওয়ে পুলিশ বিনির্মাণের কারিগর। এলক্ষ্যে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন, গাজীপুর নিরলস কাজ করে যাচ্ছে।

এছাড়াও তিনি বলেন, মহাসড়কে চাঁদাবাজী, পরিবহণ শ্রমিক ও যাত্রীদের সাথে দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না। স্বচ্চতা ও জবাবদিহিতামুলক মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় নিশ্চিতকল্পে মহাসড়কে চাঁদাবাজী ও দূর্নীতিরোধে “ জিরো টলারেন্স” ঘোষণা করা হয়েছে। মহাসড়কে চাঁদাবাজীর বিষয়ে কোন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা প্রতীয়মান হলে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে মহাসড়কে নিরাপদ সড়ক/নিরাপত্তা জরুরী। আর মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন, গাজীপুর বদ্ধপরিকর।

হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন, গাজীপুরের সুনাম নষ্ট হতে দেয়া যাবে না। যে কোন মুল্যে বাংলাদেশ পুলিশ তথা হাইওয়ে পুলিশের ভাবমুর্তি সম্মুন্নত রাখতে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন, গাজীপুর নিরলসভাবে কাজ করে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code