ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর ৫৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ঢাকা:

৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর ৫৮তম বার্ষিক সাধারণ সভা মাল্টিপারপাস হল, ডিএসই টাওয়ার, লেভেল-১২, নিকুঞ্জ ঢাকায় অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম৷ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়৷ সভার শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার প্রতিনিধি যারা বিদায় নিয়েছেন মাহতাব আহমেদ মুরাদ, সাদেক হোসেন খোকা, মোহাম্মদ হোসাইনসহ ট্রেকহোল্ডারগনের মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়৷

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম স্বাগত বক্তব্য প্রদান করেন, স্বাগত বক্তব্যে তিনি, বিজয়ের এই মাসে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন । তিনি আরও স্মরণ করে্ন জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ নির্যাতিত মা-বোনদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে এ মহান স্বাধীনতা। এছাড়াও তিনি ৭৫এর ১৫ আগষ্টের সকল শহীদদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন।

ডিএসইর চেয়ারম্যান কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সব মানুষের প্রতি, যাদের সুদূর প্রসারী পরিকল্পনা ও প্রচেষ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল৷ যাদের হাত ধরে ডিএসই আজ এ পর্যায়ে এসেছে, ডিএসই’র স্বপ্নদ্রষ্টা সেইসব সদস্য বা বর্তমান ট্রেকহোল্ডারদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন৷ তিনি আরও শ্রদ্ধাভরে স্মরণ করেন ঐ সকল মহান ব্যক্তিদের যাদের কঠোর পরিশ্রম, মেধা ও ত্যাগের বিনিময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ এ অবস্থানে এসেছে। এছাড়াও এবছর আমরা যাদেরকে হারিয়েছি, তাদের মধ্যে ডিএসই’র শেয়ারহোল্ডার জনাব মাহতাব আহমেদ মুরাদ, জনাব সাদেক হোসেন খোকা, জনাব মোহাম্মদ হোসাইন সহ ট্রেকহোল্ডারগনের মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়স্বজনকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ।

Manual6 Ad Code

অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, ডিএসই’র বার্ষিক সাধারণ সভা এগিয়ে আনার যে দাবী ডিএসই সদস্যরা করেছিলেন, সেই দাবীর সাথে ডিএসইর পরিচালনা পর্ষদ একাত্ব হয়ে মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়ে এ বছরেই ৫৮তম বার্ষিক সাধারণ সভা করতে সক্ষম হন৷

গত বার্ষিক সাধারণ সভার বেশকিছু প্রস্তাবনা ডিএসইর পরিচালনা পর্ষদ বিশেষ গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে প্রত্যাশা পুরণের চেষ্টা করেছেন৷ এর মধ্যে প্রধান যে কাজটি করা হয়েছে তাহলো ডিএসই অফিস নিকুঞ্জ ভবনে স্থানান্তরকরণ৷ ভবনটির পুরোমাএায় কার্যক্রম শুরু হবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের মাধ্যমে৷ ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সম্মতির জন্য আবেদন করা হয়েছে৷ তিনি আশা প্রকাশ করেন খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ডিএসই’র নতুন ভবন পুঁজিবাজারের প্রাণকেন্দ্রে পরিণত হবে৷

Manual3 Ad Code

তিনি আরো বলেন, বছর জুড়েই বাজারের গতি মন্থর থাকলেও পণ্যের বহুমূখীতায় “ডিএসই এসএমই প্লাটফর্ম” চালু করেছে৷ যা উদ্বোধন করেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মোস্তফা কামাল৷ যার মাধ্যমে স্বল্প মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান ডিএসইতে তালিকাভুক্তির মাধ্যমে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের নতুন ও সম্ভাবনাময় দ্বার উন্মোচিত হয়েছে৷ ইতোমধ্যে একটি কোম্পানি প্রসপেক্টাসও জমা দিয়েছেন৷ নতুন বছরের প্রথম প্রান্তিকেই এটির লেনদেন শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত কনসোর্টিয়ামের সঙ্গে ডিএসই’র কৌশলগত চুক্তির আওতায় ইস্যুয়ার ও Qualified Investor দের মধ্যে সংযোগ স্থাপনে V-Next প্লাটফর্মে বাংলাদেশ উইন্ডো উদ্বোধন হয়৷ V-next প্লাটফর্ম হচ্ছে ১টি অনলাইন প্লাটফর্ম৷ যা বিদেশী বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশী কোম্পানি ও প্রকল্পগুলোর সঙ্গে চীনসহ অন্যান্য দেশের বিনিয়োকারীদের মধ্যে সেতুবন্ধন রচনা করবে৷

কৌশলগত বিনিয়োগকারীদের সাথে উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ ডিএসইতে নতুন ইনডেক্স ও বিজনেস প্রসেস ম্যানেজমেন্টের পাইলট ভার্সন উদ্বোধন করা হলো। এছাড়াও ডিএসইতে কিছু উন্নয়ন কার্যক্রম চলমান আছে যা সম্পন্ন করার মধ্য দিয়ে পুঁজিবাজারের ভিত আরো মজবুত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিএসই’র সেকেন্ডারি মার্কেটে সরকারী বন্ডসমূহ ট্রেডেবল করার জন্য বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং ডিএসই একটি কার্যকর কমিটি কাজ করছে৷ কমিটি আজ বিএসইসিতে তাদের রিপোর্ট জমা দিয়েছে৷ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আগামী বছরের প্রথম প্রান্তিকেই বন্ডের লেনদেন ডিএসই’র সেকেন্ডারি মার্কেটে শুরু হবে বলে আশা করা যাচ্ছে৷

ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম অনুযায়ী বোর্ডের দূরদর্শী নেতৃত্বে এবং আপনাদের সহযোগীতায় চীনা কনসোর্টিয়ামের কাছে ডিএসই’র ২৫ শতাংশ শেয়ার হস্তান্তর করেছে৷ ডিএসই, সিএসই ও সিডিবিএল এর যৌথ উদ্যোগে ২০১৯ সালের জানুয়ারি মাসে Central Counterparty Bangladesh Ltd. নামে একটি কোম্পানির নিবন্ধন সম্পন্ন হয়েছে৷ ২০২০ সালের মধ্যে পুরোমাএায় এই কোম্পানির কার্যক্রম চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যিনি সব সময় ঢাকা স্টক এক্সচেঞ্জ তথা পুঁজিবাজার উন্নয়নে বদ্ধ পরিকর৷ পুঁজিবাজারের গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ১৯৯৭ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জকে ঢাকার নিকুঞ্জে ৪ বিঘা জমি বরাদ্দ করেন, যেখানে নির্মিত হয়েছে ডিএসই’র বহুতল ভবন। অটোমেশন প্রকল্পে ৮ কোটি টাকা বরাদ্দ দিয়ে পুঁজিবাজারে প্রযুক্তির দ্বার উন্মোচন করেছেন৷

Manual3 Ad Code

একই সাথে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মাননীয় অর্থমন্ত্রী, ডিএসই’র প্রাক্তন প্রেসিডেন্ট ও চেয়ারম্যান, সকল ট্রেকহোল্ডার, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও সরকারী-বেসরকারি সংস্থা, প্রিন্ট ও অনলাইন ও ইলেকট্রোনিক মিডিয়ার প্রতি, যারা সবসময় ডিএসই’র পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন৷

পরিশেষে, ২০২০ সালের ১৭ মার্চ পূর্ণ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী৷ ২০২০ সাল মুজিব বর্ষ পালন উপলক্ষ্যে বছরব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে ডিএসই’র পরিচালনা পর্ষদ৷ তিনি বছরব্যাপী ডিএসইর বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহণ করে মুজিব বর্ষকে স্বরণীয় করে তোলার আহবান জানিয়ে তার বক্তব্য শেষ করেন৷ ৃ

পরে বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় ২০১৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানির পরিচালকমন্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, বিবেচনা ও সর্বসম্মতভাবে অনুমোদিত হয়৷ এছাড়াও ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত অর্থবছর পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাঁদের পারিতোষিক নির্ধারণ করা হয়৷ ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত ডিএসই’র পরিচালনা পর্ষদ নির্বাচন ২০১৯ এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য জনাব মঞ্জুর উদ্দিন আহমেদ এবং এর মাধ্যমে বোর্ড নতুন পরিচালক অন্তর্ভূক্ত করা হয়। উল্লেখ্য যে, ৫৮ তম বার্ষিক সাধারণ সভায় ডিএসই’র পরিচালনা পর্ষদ থেকে এ বছর অবসরপ্রাপ্ত ২ (দুই) জন পরিচালক শরীফ আতাউর রহমান এবং মোঃ হানিফ ভূইয়ার স্থলাভিষিক্ত হন যথাক্রমে মোহাম্মদ শাহজাহান, ব্যবস্থাপনা পরিচালক জাহান সিকিউরিটিজ লিঃ এবং মোঃ শাকিল রিজভী, ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী স্টক লিঃ।

Manual4 Ad Code

সভায় আরও বক্তব্য রাখেন শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সাজেদুল ইসলাম
ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং ডিবিএ’র সাবেক প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক, মোহাম্মদ শহীদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শরীফ আনোয়ার হোসেন, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী, এফসিএ, মডার্ন সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরিন, প্রাইলিংক সিকিউরিটিজ লিঃ এর চেয়ারম্যান ডাঃ মোঃ জহিরুল ইসলাম, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আহসান উল্লাহ, আইল্যান্ড সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, এফসিএমএ, কাইয়ুম সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নাঈম মোঃ কাইয়ুম, দোহা সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. শামসুদোহা, বুলবুল সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ এস শাহুদুল হক বুলবুল, আলী সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আকবর আলী, শাকিল রিজভী স্টক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাকিল রিজভী ও ডিএসই’র পরিচালক ও মিডওয়ে সিকিউরিটিজ লিঃ এর চেয়ারম্যান মোঃ রকিবুর রহমান৷

সভায় ডিএসই টাওয়ার প্রজেক্ট, নতুন প্রোডাক্টসহ বাজার উন্নয়নে শেয়ারহোরল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) আবদুল মতিন পাটওয়ারী, এফসিএমএ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code