ডিসেম্বরে রফতানি আয়ে রেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: বৈশ্বিক সংকটের মাঝেও রফতানি আয়ে সুবাতাস বইছে। শুধু সুবাতাস বইছে তা-ই নয়, রেকর্ডের পর রেকর্ড হচ্ছে। গত নভেম্বর মাসে রফতানি খাতে রেকর্ড হয়েছিল। প্রথমবারের মতো কোনও মাসে রেকর্ড গড়ে রফতানি হয় ৫ দশমিক ০৯ বিলিয়ন ডলার। সেই রেকর্ড ভেঙে গেলো এক মাস পরই। অর্থাৎ, সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে রফতানি আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ, যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেশি।

Manual5 Ad Code

সোমবার (২ জানুয়ারি) প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রফতানি আয়ের হালনাগাদ থেকে এমন তথ্য জানা গেছে। অবশ্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে ৫৪২ কোটি ১০ লাখ ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। সেই হিসাবে, রফতানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ১ দশমিক শূন্য ৩ শতাংশ কম। তবে সদ্যবিদায়ী ডিসেম্বর মাসের রফতানি রেকর্ড ছাড়িয়ে গেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code