শায়েস্তাগঞ্জের ইউএনও শুদ্ধাচার পুরস্কারে মনোনীত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ এর জন্য মনোনীত হয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ২০ জুন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের স্বাক্ষরিত এক পরিপত্রে এ মনোনয়ন প্রদান করা হয়।

জানা গেছে, তৃণমূল পর্যায়ে সরকারী সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া, মাঠ পর্যায়ে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সরকারী কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের শুদ্ধাচার বিষয়ক মূল্যায়নের ভিত্তিতে মোঃ মিনহাজুল ইসলামকে এ পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করা হয়।

Manual4 Ad Code

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে সরকারী সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলার সংশ্লিষ্ট বিভাগসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতার ভিত্তিতে দায়িত্ব পালনের বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম দূরীকরণে তার দৃশ্যমান পদক্ষেপ উপজেলায় ব্যাপকভাবে প্রশংসিত হয়।

Manual5 Ad Code

ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম বলেন, আমাকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করায় জেলা প্রশাসক মহোদয় এবং আমার উপজেলার সকল অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে এই পুরস্কারের সম্মান ধরে রেখে যেন আগামীতেও ভাল কাজ করে যেতে পারি এতে সকলের সহযোগীতা চাই।

Manual8 Ad Code

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭ প্রণয়ন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code