ভোট ডাকাতির বর্ষপূর্তিতে কালো পতাকা মিছিল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

গাইবান্ধা :
গত জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিনটিকে ‘কালো দিবস’ আখ্যায়িত করে বাম গণতান্ত্রিক জোট সারা দেশব্যাপী কালোপতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করে। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে শহরে কালোপতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় শহরের ১নং রেল গেইট থেকে কালোপতাকা মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেল গেইটে এসে শেষ হয়। বাম গণতান্ত্রিক জোটের গাইবান্ধা জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী প্রমুখ। বক্তারা বলেন, গতবছর ৩০ ডিসেম্বর যে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা দেশের গনতন্ত্রের ইতিহাসে কলঙ্কজনক দিন হিসেবে লেখা থাকবে। তারা অবিলম্বে ভোট ডাকাতির সংসদ বাতিল করে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে পুন:নির্বাচনের দাবি করেন। সেই সাথে ঢাকাসহ সাড়া দেশে বাম জোটের কর্মসূচিতে হামলা, গ্রেফতারের তীব্র নিন্দা জানান। ঢাকায় গ্রেফতারকৃত গাইবান্ধা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবনেতা শরীফ উল আনোয়ার সজ্জনসহ সকলের অবিলম্বে মুক্তি দাবি করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code