কালীগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের নাগরী বাজারে এ এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহ। অনুষ্ঠনে মোহাম্মদ মাহমুদুল হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, ইসলামী ব্যাংক পলাশ শাখা প্রধান বেলাল হোসেন, কালীগঞ্জ শাখার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া ও নাগরী এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের সত্ত্বাধীকারী ইঞ্জিনিয়ার সেলিম মিয়া।

Manual2 Ad Code

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং নাগরী বাজার বনিক সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়িগণ উপস্থিত ছিলেন। পরে নাগরী এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ দোয়া করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code