লন্ডনে লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

হাজার হাজার লকডাউন বিরোধী বিক্ষোভকারী শনিবার মধ্য লন্ডনে মিছিল করেছে। এ সময় তারা প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্ট উভয় ভবনে টেনিস বল নিক্ষেপ করেছে। খবর বাসসের।

Manual6 Ad Code

ইংল্যান্ডে ২১ জুন থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ছিল। তবে ভারতীয় ডেল্টা ভেরিয়ান্ট ছড়িয়ে পড়ায় এই ঘোষণা কমপক্ষে চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।বিক্ষোভকারীরা হাইডপার্ক থেকে অক্সফোর্ড স্ট্রিট হয়ে পার্লামেন্ট ভবনের দিকে মিছিল করে, তারা পতাকা বহন করে, শিষ দিয়ে চিৎকার করে অবিলম্বে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানায়।

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলের ডেভন থেকে বিক্ষোভে অংশ নেয়া আইইন ম্যাককাসল্যান্ড বলেন, এই বিক্ষোভে আমার অংশ নেয়ার প্রধান কারণ লকডাউনে আমার স্বাধীনতা ও অধিকার হরণ করা হচ্ছে।

Manual3 Ad Code

তিনি বলেন, আমাদের সমবেত হওয়া, ভ্রমণ এবং কাজ করার স্বাধীনতা আছে, বিধিনিষেধ এসব অধিকার হরণ করছে, আমি সত্যিই সরকারের ওপর বেশ ক্ষুব্ধ; এ জন্য সবাই এখানে এসেছে।

একটি প্ল্যাকার্ডে স্বাস্থ্যমন্ত্রী “হ্যানকককে গ্রেপ্তারের” দাবি জানানো হয়েছে। শুক্রবার সরকারি অফিসের ভেতরে একজন সহযোগীকে চুম্বন করার সিসিটিভি ফুটেজ প্রকাশের পরে তিনি শিরোনাম হয়ে ওঠেন। এতে তার পদত্যাগের দাবি তোলা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code