ইউ‌কে-বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে পা‌কিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহবান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : স্বাধীনতা  যুদ্ধে  মানুষ হত্যা ,সম্পদের ক্ষয়ক্ষতি ,নারীর ইজ্জত হরনের অপরাধের জন্য বাংলা‌দে‌শের কা‌ছে পা‌কিস্তান‌কে আনুষ্টা‌নিকভা‌বে ক্ষমা চাইবার আহব্বান জা‌নি‌য়ে‌ছে ইউ‌কে-বাংলা প্রেসক্লাব।

সোমবার বি‌কেলে ব্রিটে‌নের বাংলা গনমাধ্যম কর্মী‌দের প্রতি‌নি‌ধিত্বশীল সংগঠন ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের পক্ষ থে‌কে লন্ডনস্থ পা‌কিস্তান হাইক‌মিশ‌নে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী বরাব‌রে লেখা এই স্মারক‌লি‌পি প্রদান করা হয়।

Manual4 Ad Code

স্মারক‌লি‌পিতে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী ইমরান‌ খান‌কে ১৯৭১ সা‌লে বাংলা‌দে‌শের নারকীয় হত্যা ও বর্বরতার কথা তু‌লে ধ‌রে পা‌কিস্তানের প‌ক্ষে বাংলা‌দে‌শের কা‌ছে আনুষ্টা‌নিকভাবে ক্ষমা চাইবার আহবান  জানা‌নো হয়। সোমবার ‌বি‌কে‌লে প্রচন্ড বৃ‌ষ্টির ম‌ধ্যে লন্ডনস্থ পা‌কিস্তান হাইক‌মিশ‌নে স্মারক‌লিপি হস্তান্তর ক‌রেন প্রেসক্লা‌বের সহ- সভাপ‌তি এড‌ভো‌কেট বিপ্লব কুমার পোদ্দার, সাধারন সম্পাদক মুন‌জের আহমদ চৌধুরী, ট্রেজারার সাইদুল ইসলাম,প্রেসক্লাব সদস্য ও সময় টি‌ভির তানভীর হাসান।এ সময় পা‌কিস্তান হাইক‌মিশ‌নের দুজন উর্দ্ধতন কর্মকর্তা স্মারক‌লি‌পিটি গ্রহন ক‌রেন।

Manual4 Ad Code

ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের নেতৃবৃন্দ ব‌লেন, প্রেসক্লা‌বের পক্ষ থে‌কে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রীর ই‌-মেই‌লে ও ডাক‌যো‌গেও স্মারক‌লিপির ক‌পি পাঠা‌নো হয়েছে। উল্লেখ্য ,ইমরান  খান ২০১১ সা‌লে এক সাক্ষাতকারে ব‌লে‌ছি‌লেন,তি‌নি ম‌নে ক‌রেন ৭১ এর বর্বরতার ঘটনায় পা‌কিস্তা‌নের বাংলা‌দে‌শের কা‌ছে ক্ষমা চাওয়া উ‌চিত। এখন তি‌নি পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী। বাংলা‌দে‌শের কা‌ছে আনুষ্টা‌নিকভা‌বে ক্ষমা চাইবার দা‌বি‌তে আজ প্রেসক্লা‌বের পক্ষ থে‌কে এ কর্মসুচী নেয়া  হ‌য়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code