নানা রোগের সুরক্ষায় টমেটো

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

টমেটো আমাদের নিত্য দিনের খাবারের সঙ্গি। সুস্বাদু ও পুষ্টিগুণে এটা বেশ পরিচিত সবার কাছে। টমেটোতে বিদ্যমান ভিটামিন এবিসিকে, ক্যালসিয়াম, পটাসিয়াম, লাইকোপিন, ক্রোমিয়াম পুষ্টি উপাদান দেহের জন্য প্রয়োজনীয়। জেনে নিন টমেটোর নানা উপকারিতা:-

কিডনির সুরক্ষায়

নিয়মিত টমেটোর সালাদ খেলে কিডনিতে পাথর হওয়ার আর সম্ভাবনা থাকবে না। এটি কিডনি ভালো রাখতে বেশ কার্যকরী। তাই নিয়মিত খাবারের পাশে টমেটোর সালাদ রাখবেন।

ক্যানসার থেকে নিরাময়

Manual4 Ad Code

গবেষণার তথ্য অনুযায়ী, টমেটোতে থাকা উচ্চমানের লাইকোপিন প্রস্টেট, কোলন ও পাকস্থলির ক্যানসারের সেল তৈরি হতে দেয় না। লাইকোপিন হচ্ছে এক প্রকার প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট যা ক্যান্সারের সেল তৈরিতে বাধা দেয়।

দৃষ্টিশক্তি ভালো রাখে

ভিটামিন-এ সমৃদ্ধ হওয়ায় টমেটো দৃষ্টিশক্তি ভালো রাখে। যাদের রাতকানা রোগ আছে তাদের জন্য টমেটো বেশ কাজের। দৃষ্টিশক্তি ভালো রাখতে টমেটো খাবেন পরিমানমতো।

সুস্থ ত্বক পেতে

টমেটোতে উচ্চ লাইকোপিন থাকায় এটি ত্বকের জন্য ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। তাই টমেটো থেঁতো করে ক্লিনজার হিসেবে ব্যবহারের প্রচলন অনেক আগের। এটা থেঁতো করে মুখে লাগিয়ে ১০ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। রোদে পোড়া ভাব, বলিরেখা ও চোখের নিচে কালো দাগ দূর করতে বিশেষজ্ঞরা টমেটো ব্যবহারের কথা বলেন।

Manual1 Ad Code

মজবুত হাড়

Manual4 Ad Code

টমেটো মজবুত হাড় গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন কে। এই দুটি উপাদানই শক্ত হাড় গঠন ও টিস্যুর পুনর্গঠনে কাজ করে থাকে।

Manual7 Ad Code

অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর

টমেটোতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন-এ ও সি। এসব ভিটামিন ও বিটা ক্যারোটিন রক্তে জমা হওয়া সব টক্সিনকে শরীর থেকে বেরিয়ে যেতে সহায়তা করে।

হৃদপিণ্ড সুস্থ রাখতে

টমেটোতে ভিটামিন-বি ও পটাশিয়াম থাকায় এটি কোলেস্টেরল ও অতিরিক্ত রক্তচাপ কমায়। টমেটোর জুস হার্ট অ্যাটাক ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code