ভিসানীতি: এ ধরনের ব্যবস্থা ছাড়া গণতন্ত্র ফেরানোর পথ বিশ্ব দেখতে পাচ্ছে না

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতি দিয়েছে। এটা আনন্দের কথা না। আওয়ামী লীগের এ অবৈধ সরকার তাদের লুটের কারণে— এ ধরনের ব্যবস্থা ছাড়া গণতন্ত্র ফেরানোর পথ আন্তর্জাতিক বিশ্ব দেখতে পাচ্ছে না।
সোমবার (৫ জুন) বিকালে রাজধানীর গুলশানের হোটেল সারিনায় এক সেমিনারে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। সভায় অংশগ্রহণ করেন স্থায়ী কমিটির কয়েকজন সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক কয়েকজন আমলা।

Manual4 Ad Code

সেমিনারে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের গণবিচ্ছিন্ন করে ফেলেছে। গণতন্ত্রের আশেপাশেও তারা নেই। সব গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তারা। যে প্রতিষ্ঠান গণতন্ত্র টিকিয়ে রাখে, সেগুলো তারা ধ্বংস করেছে।

‘জিয়াউর রহমানকে ছোট করে আপনাদের নেতাকে মহিমান্বিত করতে পারবেন না’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের অবস্থায় জিয়াউর রহমান সবচেয়ে প্রাসঙ্গিক। পাকিস্তান সৃষ্টির পর থেকেই মানুষ বুঝে গিয়েছিল— জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে না। জিয়াউর রহমানকে অস্বীকার করার উপায় নেই। তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন, তা ধ্রুবতারার মতো সত্য। যারা ইতিহাসকে মুছে দিতে চায়, তাতে করে আপনাদের নেতাকে মহিমান্বিত করতে পারবেন না। যার যে ঋণ, তাকে সেই প্রাপ্য দিন।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code