স্বাস্থ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪ ঘন্টা আগে

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি এস.এম. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম.এ. মুহিত, মোঃ আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মোঃ আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মোঃ আব্দুল বারী সরদার এবং মাহমুদা আলম মিতু অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের জনবল, দপ্তর সংস্থাসমূহের পরিচতি, কার্যাবলী, মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন এবং মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।

Manual8 Ad Code

প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবার পরিধি বৃদ্ধি, জেলা সদর হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত আছে মর্মে বৈঠকে অবহিত করা হয়।

বৈঠকে আলোচনাকালে জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা, শিশুদের সুচিকিৎসার জন্য ‘শিশু স্বর্গ’ নামক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের পাশাপাশি চিকিৎসা বর্জ্য ব্যাবস্থাপনা, সৌরবিদ্যুত ব্যবহার, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বশস্ত্র আনসার মোতায়েন এবং হেলথ কার্ড প্রদানের কার্যক্রম অব্যাহত আছে মর্মে অবহিত করা হয়।

Manual6 Ad Code

বৈঠকে বিভিন্ন প্রকার টিকার স্টক এর বর্তমান অবস্থা, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, স্যাটেলাইট ক্লিনিক জোরদারকরণ সর্বোপরি চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নের প্রতি অধিক সচেতন থাকার জন্য কমিটি সুপারিশ করে। এছাড়াও দূর্নীতিমুক্ত ও ফ‌্যাসিস্টদের কার্যক্রমের প্রতি সজাগ থাকা এবং হাসাপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন‌্য প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণের পরামর্শ দেয়া হয়।

Manual4 Ad Code

বৈঠকে স্বাস্থ‌্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ‌্য শিক্ষা ও পরিবার কল‌্যাণ বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code