মুশফিক-মিরাজের জুটিতে সমৃদ্ধ হচ্ছে ইনিংস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: তৃতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪৫ ওভারে ২৫৫/৫ (মেহেদী হাসান মিরাজ ৩৫*, মুশফিকুর রহিম ৩৯*; তামিম ইকবাল ৬৯, তাওহীদ হৃদয় ১৩, লিটন দাস ৩৫, নাজমুল হোসেন শান্ত ৩৫, রনি তালুকদার ৪)।

Manual4 Ad Code

৬৯ রানে তামিমকে থামালেন ডর্করেল

লিটনের পর হৃদয়ও দ্রুত ফিরলে চাপ বেড়ে গিয়েছিল ইনিংসে। প্রান্ত আগলে তামিম ইকবাল অবশ্য খেলে যাচ্ছিলেন। সচল রাখছিলেন রানচাকা। ৩৪তম ওভারে তার আউটে চাপটা আরও বেড়েছে। এই মুহূর্তে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে একজন সেট ব্যাটারই অবদান রাখতে পারতেন। সেই জায়গায় তামিমকে ৬৯ রানে থামিয়েছেন আইরিশ স্পিনার জর্জ ডকরেল। ১ রানে জীবন পাওয়া বাংলাদেশ অধিনায়ক বেপরোয়া শট খেলতে গিয়ে লিডিং এজ হয়ে তালুবন্দি হয়েছেন। তার ৮২ বলের ইনিংসে ছিল ৬টি চার।

লিটনের পর সাজঘরে হৃদয়ও

Manual7 Ad Code

লিটনের ফেরায় ভাঙে প্রতিষ্ঠিত একটি জুটি। ছন্দপতন ঘটায় আগের ম্যাচে বিস্ফোরক ইনিংস উপহার দেওয়া তাওহীদ হৃদয়ের ওপর অনেক কিছু নির্ভর করছিল। দুর্ভাগ্য ইনিংস লম্বা করতে পারেননি। তার বিদায়ে চাপে পড়েছে সফরকারী দল। বামহাতি স্পিনার জর্জ ডকরেলের বলে হৃদয় সরে শট খেলতে গিয়েছিলেন। কিন্তু বল নিচু হওয়ায় বোল্ড হয়েছেন তিনি। ১৬ বলে ১৩ রান করেছেন হৃদয়। তাতে ছিল ১টি চার।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code