ইসরাইলে ইরানের হামলা নিয়ে যা বলল চীন

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: সম্প্রতি সিরিয়ায় থাকা ইরানের কন্স্যুলেট অফিসে হামলা চালিয়ে কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরাইল। এর জবাবে সরাসরি ইসরাইলে হামলা চালিয়েছে ইরান। ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ হামলার নিন্দা জানিয়েছে।

Manual6 Ad Code

তবে ইসরাইলের বিরুদ্ধে ইরানের এই পদক্ষেপের নিন্দা জানায়নি চীন। অবশ্য সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং।

Manual8 Ad Code

রোববার দেওয়া এক বিবৃতিতে চীনা কর্তৃপক্ষ বলেছে, বর্তমান অস্থিরতায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। একই সাথে তারা সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানায়।

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে চীনের। সিরিয়ায় ইরানের কন্সুলেটে হামলার পর ইরানকে প্রতিশোধ না নিতে উদ্বুদ্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code