এনটিভির ১৯শে পদার্পণ : সিলেটে বিতরণ করা হয়েছে সুরক্ষা সামগ্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

 

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানের এনটিভির ১৯শে পদার্পনে সিলেটে লকডাউনে কর্তব্যরতদের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও আইন মেনে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের মাঝে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আজ শনিবার দুপুর তিনটায় নগরীর চৌহাট্টা পয়েন্টে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী ও জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সামির মাহমুদ।

Manual3 Ad Code

 

এছাড়াও উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের ব্যুারো প্রধান ইকরামুল কবীর, যমুনা টেলিভিশনের ব্যুারো প্রধান মাহবুবুর রহমান রিপন, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের পিআরও আবদুল আলিম শাহ ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

Manual6 Ad Code

 

এর আগে এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদ, স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমান, এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি সাজলু লস্কর ও ক্যামেরাপার্সন রুহিন আহমেদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ।

 

প্রতি বছর এনটিভি সিলেট অফিস অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে থাকে। এ বছর‌ লকডাউন থাকায় আনুষ্ঠানিক কোনো আয়োজন করতে পারেনি। তবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সুরক্ষাসামগ্রী বিতরণের জন্য প্রদান করে এনটিভি সিলেট অফিস। পরে এগুলো মানুষের মধ্যে বিতরণ করা হয়।

Manual3 Ad Code

 

সুরক্ষাসামগ্রী বিতরণ শেষে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।

 

সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ বলেন, এনটিভি পরিবারকে জানাই শুভেচ্ছাসিক্ত অভিনন্দন। দীর্ঘ পথচলায় এনটিভি শ্রোতা-দর্শকদের মাঝে স্বতন্ত্র একটা ইমেজ প্রতিষ্ঠা করতে পেরেছে।

Manual8 Ad Code

 

সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানে ২০০৩ সালের ৩ জুলাই গণমাধ্যম দুনিয়ায় পদার্পণ দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code