এবার করোনার ‘কাপ্পা’ ভ্যারিয়েন্ট ভারতে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

কাপ্পা ভ্যারিয়েন্টে উত্তরপ্রদেশে দুইজনের আক্রান্ত হওয়ার খোঁজ পেয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ১০৭ জন আক্রান্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যে ২ জনের দেহে কাপ্পা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে।

এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং করেন। সেই রিভিউ মিটিংয়ের পরই সরকারের পক্ষ থেকে রিপোর্ট পেশ হয়। সেই রিপোর্টে জানানো হয়েছে, রাজ্যে জেনম সিকোয়েন্স পরীক্ষার ব্যবস্থা আরও বাড়ানো হচ্ছে।

Manual4 Ad Code

লখনউয়ের কিং জর্জ মেডিকেল কলেজে আক্রান্ত রোগীর দেহে এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। আক্রান্তের দেহের নমুনার জিন সিকোয়েন্সিং করে থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, কাপ্পা ভ্যারিয়েন্ট ছাড়াও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য বিভাগের সহকারী মুখ্যসচিব অমিত মোহন প্রসাদ দাবি করেছেন, এই কাপ্পা ভ্যারিয়েন্ট রাজ্যে নতুন নয়। এর আগেও এই ধরনের ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছিল। তবে চিন্তার কোনও কারণ নেই। এই ভ্যারিয়েন্টে যারা আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসার কোনও অসুবিধা হবে না। তবে তিনি জানিয়েছেন, কোন জেলায় এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে, তার উৎস স্থলের নাম জানানো হয়নি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code