ইরাকে মার্কিন সেনাদের যুদ্ধ সমাপ্তির ঘোষণা বাইডেনের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরাকে আমেরিকান সৈন্যদের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন।

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে সোমবার হোয়াইট হাউসে বৈঠককালে বাইডেন এ ঘোষণা দেন।

এ সময় তিনি ইরাকে ১৮ বছর ধরে চলা সন্ত্রাসবিরোধী যুদ্ধ চলতি বছরের শেষ নাগাদ সমাপ্ত হবে বলে উল্লেখ করেন।

বাইডেন বলেন, ২০২১ সাল শেষে মার্কিন সেনারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার দায়িত্ব পালন করবে। কিন্তু তারা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করলেও ইরাক থেকে করবে কিনা সে সম্পর্কে অবশ্য বাইডেন কিছু বলেননি। তবে তিনি নিশ্চিত করেছেন, ইরাকে থাকা আড়াই হাজার মার্কিন সৈন্য আর কোন যুদ্ধে অংশ নেবে না। তিনি বলেন, চলতি বছরের শেষ থেকে ইরাকে আমরা আর কোন যুদ্ধে জড়াচ্ছি না।

এদিকে বাইডেন ইরাকে অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে মার্কিন সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্বাচন সুুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র বাগদাদ,  উপসাগীয় সহযোগিতা পরিষদ ও জাতিসংঘের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

Manual2 Ad Code

 

 

এদিকে খাদেমি বলেছেন, দেশের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য তিনি ওয়াশিংটন সফরে এসেছেন। তিনি আরো বলেন, আমেরিকা ইরাককে সহযোগিতা করছে। একসাথে লড়াই করে আমরা আইএসআইএসকে পরাজিত করবো।

সাক্ষাতের পর দুই নেতা এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেন, ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পর ইরাকে আর কোনো মার্কিন সেনা যুদ্ধের ভূমিকা পালন করবে না।

ইরাকি প্রধানমন্ত্রী কাজেমি রোববার রাতে আমেরিকা পৌঁছান।এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে ইরাকি পার্লামেন্টে আইন পাস হয়।

Manual2 Ad Code

 

 

২০২০ সালের জানুয়ারি মাসে ইরাকের মাটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল-মুহান্দিসকে হত্যার পর পার্লামেন্ট ওই আইন পাস করেছিল।

এছাড়া, ওই ঘটনার পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে গণদাবিও দিন দিন জোরালো হয়েছে।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী কাজেমি আমেরিকা সফরে যাওয়ার আগে বাগদাদে বলেছিলেন, উগ্র সন্ত্রাসীগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য আর মার্কিন সেনাদের তার দেশে প্রয়োজন নেই।

তবে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে আনুষ্ঠানিক সময়সীমা ঘোষণা হবে চলতি সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code