ফ্রান্সে চালু হচ্ছে এন্টি কোভিড পাশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

ফ্রান্সের পার্লামেন্ট যে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন করেছে তা আগামী ৯ আগস্ট থেকে ক্যাফে, ট্রেন এবং বিমানে বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারের একজন মুখপাত্র বুধবার এ কথা জানান।
ভ্যাকসিন পাসপোর্ট আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষাপটে গত রোববার ফ্রান্সের পার্লামেন্টের উচ্চ ও নি¤œকক্ষের আইন প্রণেতাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আইনটি অনুমোদিত হয়।
পাশটিতে টিকার সবগুলো ডোজ, করোনা নেগেটিভের  এবং সংক্রমণ থেকে সম্প্রতি সেরে উঠার তথ্য থাকবে।
এই আইনে স্বাস্থ্য কর্মী এবং কেয়ারার্সদের জন্য টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।
যাদুঘর, সিনেমা ও কালচারাল ভেনুসহ যেসব জায়গায় ৫০ জনের বেশি মানুষ জড়ো হচ্ছে সেখানে ২১ জুলাই থেকে এই এই পাশ বাধ্যতামূলক করা হয়।
এদিকে করোনার ডেল্টা ধরণের কারণে ফ্রান্সের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। গড়ে প্রতিদিন ১৯ হাজার লোক করোনায় সংক্রমিত হচ্ছে। এটি এক সপ্তাহ আগের চেয়ে ৯৭ শতাংশ বেশি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code