সেপ্টেম্বরে মহাকাশে যাবেন পঞ্চম রুশ নারী নভোচারী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ চলতি বছরের সেপ্টেম্বরে একটি সয়ুজ রকেটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভ্রমণ করবেন রুশ নারী নভোচারী আন্না কিকিনা। গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাতীয় মহাকাশ সংস্থা এ কথা জানিয়েছে।

Manual1 Ad Code

সংস্থার তথ্য মতে, ৩৭ বছর বয়সী কিকিনা একজন প্রকৌশলী। রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন থেকে মহাকাশে গমনকারী পঞ্চম পেশাজীবী নারী তিনি। এর আগে গত বছর রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, রসকসমস ও নাসা’র মধ্যে চুক্তি অনুযায়ী কিকিনা স্পেস এক্সের ক্রু ড্রাগন মহাকাশযানে করে ভ্রমণ করবেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার রসকসমস জানিয়েছে, দুই দেশ চুক্তি চূড়ান্ত করলে কিকিনা আগস্ট মাসেই আমেরিকানদের সঙ্গে মহাকাশে যেতে পারবেন। নাসার ফ্রান্সিসকো রুবিও এ সময় মহাকাশে যাবেন। তবে এ চুক্তিটি কার্যকর না হলে, তিনি সেপ্টেম্বরে একটি সয়ুজে রকেটযোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণ করবেন।

এর আগে, সর্বশেষ রুশ নারী নভোচারী এলেনা সেরোভা ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৬৭ দিন অতিবাহিত করেন।

Manual4 Ad Code

সোভিয়েত মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেশকোভা হচ্ছে প্রথম নারী নভোচারী যিনি ১৯৬৩ সালের ১৬ জুন কক্ষপথে ভ্রমণ করেছিলেন। এরপর দ্বিতীয় রুশ নারী হিসেবে মহাকাশে যান সভেতলানা সাভিতস্কায়া মহাকাশচারী। তিনিই প্রথম নারী যিনি ১৯৮৪ সালের জুলাই মাসে একটি স্পেসওয়াক করেন।

রাশিয়া গত অক্টোবরে মহাকাশে ইউলিয়া পেরেসিল্ড নামে একজন অভিনেত্রীকে পাঠায়, যিনি একটি সিনেমার শুটিংয়ের জন্য আইএসএস-এ ১২ দিন কাটিয়েছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code