বেনাপোল বন্দরে আসছে ভারত  সরকারের উপহার ৩০টি অ্যাম্বুলেন্স! – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৩৩, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

বেনাপোল বন্দরে আসছে ভারত  সরকারের উপহার ৩০টি অ্যাম্বুলেন্স!

প্রকাশিত আগস্ট ৬, ২০২১
বেনাপোল বন্দরে আসছে ভারত  সরকারের উপহার ৩০টি অ্যাম্বুলেন্স!

Manual2 Ad Code
এম এ রহিম্ বেনাপোল।
করেনা রেগীসহ চিকিৎসা সেবার জন্য চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। সেই উপহারের দ্বিতীয় চালানের ৩০টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দরে এসে পৌঁছেছে। শনিবার বেনাপোল বন্দর দিয়ে আসবে দেশে এমনটা জানিয়েছেন বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। আগামী শনিবার ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করবে। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, পেট্রাপোল স্থলবন্দর হয়ে বেনাপোল বন্দরে ৩০টি অ্যাম্বুলেন্স আসবে  শনিবার। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বৃহস্পতিবার কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) প্রস্তুত করেছে।
সিঅ্যান্ডএফ উত্তরা মটরসের প্রতিনিধি মেহেদী হাসান জানান, ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসে পৌঁছেছে। এগুলো শনিবার (৭ আগস্ট) বাংলাদেশে প্রবেশ করবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code