কুলাউড়াতে ১ কোটি ৮৬ লক্ষ টাকার অনুুদানের চেক বিতরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual2 Ad Code

কুলাউড়াতে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এককালীন আর্থিক অনুুদানের চেক বিতরণ অনুষ্টান উদ্বোধন করা হয়েছে।

কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে গাজীপুর চা বাগানে চেক বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম , কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌরা দে, গাজীপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাবেদ আলী শাহ, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অশোক গুয়ালা বাবলু প্রমুখ।

Manual8 Ad Code

প্রথমদিন গাজীপুর চা বাগানে ২০ জন চা শ্রমিকদের অনুদানের চেক তোলে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার।

Manual8 Ad Code

উপজেলার সবকটি চা বাগানের ৩ হাজার ৭শত ৩৫ জন শ্রমিকের মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকার চেক দেওয়া হবে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে চা শ্রমিকদের জীবন মান-উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলায় ১ কোটি ৮৬ লক্ষ ৭৫ হাজার টাকার অনুদানের চেক স্বাস্থ্যবিধি মেনে ধারাবাহিকভাবে প্রদান করা হবে বলে জানা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code