সিলেটে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

সিলেট অফিস :

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির দ্বি বার্ষিক ২০২৩-২০২৫ সনের সাধারণ সভা এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে সর্ব প্রথম ব্যালেটের মাধ্যমে (২০২৫-২০২৭) নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী নির্বাচিত হয়েছেন।

Manual8 Ad Code

শনিবার নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বিজেপিএ’র দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শতভাগ ভোট ভোটার প্রয়োগ করেন।

সভাপতি পদে নাজমুল কবির পাবেল নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দুলাল হোসেন। সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. নুরুল ইসলাম।

Manual6 Ad Code

এদিকে সহ সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন এবং সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ নির্বাচিত হন। তাদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন মো. নুরুল ইসলাম ও শাহ মো. কয়েস আহমদ। কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ নির্বাচিত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. শাহীন আহমদ।

Manual4 Ad Code

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোন।

নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। এদিকে নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যাুরো প্রধান সংগ্রাম সিংহ, এনটিভির সিলেট প্রতিনিধি, সজল সত্রী, সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ ্সাধারণ সম্পাদক বাংলাদেশ রিপোর্ট এর সিলেট ব্যাুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বাংলা টিভির ক্যামেরা পার্সন আলমগীর হোসেন, দৈনিক যুগবের ফটোগ্রাফার রনজিত সিংহ, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোগ্রাফার আজমল আহমদ রোমন, সিলেটের নাট্যাঙ্গনের পরিচিত মুখ বাউল জগতের প্রিয় মুখ বিরহী কালামিয়া, নাট্য অভিনেতা ইমতিয়াজ কামরান তালুকদার, সিলেটের শ্রেষ্ঠ যুব সংগঠক অভিনেতা কামাল আহমেদ দূর্জয়   প্রমুখ

Manual7 Ad Code

ডেস্ক: আর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code