নিউইয়র্ক থেকে ফিরে আবার কলকাতায় অপু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: একটি অনুষ্ঠানে অংশ নিতে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান ঢালিউড তারকা অপু বিশ্বাস। সঙ্গী হিসেবে ছিল তাঁর সাত বছর বয়সী সন্তান আব্রাহাম খান জয়। ২ জুলাই থেকে নিউইয়র্কে ছিলেন জয়ের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরপর সন্তানকে নিয়ে শাকিব খান ও তাঁর সাবেক স্ত্রী অপু বিশ্বাস দুজনই যুক্তরাষ্ট্রের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে দুজনের এটিই ছিল দেশের বাইরে প্রথম ঘুরে বেড়ানো। সন্তানের কথা ভেবে দুজনে সেখানকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন।
চেষ্টা করেছেন সন্তানকে সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার। যুক্তরাষ্ট্রে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে গতকাল বৃহস্পতিবার জয়কে নিয়ে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস। পরদিন তাঁকে আবার দেখা গেল বিমানবন্দরে, পরিচালক বন্ধন বিশ্বাসের তোলা সেলফিতে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা দুটি সেলফি পোস্ট করেন পরিচালক বন্ধন বিশ্বাস। ক্যাপশনে লিখেছেন, ‘দেখা হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে…।’ বুঝতে আর বাকি রইল না, কলকাতায় শুরু হওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই তাঁদের সেখানে যাওয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code