শেখ হাসিনার সাক্ষাৎ না পেয়ে মমতার ক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ভারত প্রতিনিধি:বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে পারলেন না। এ নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করছেন তৃণমূল কংগ্রেসের কর্ণধার।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারে বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, দেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে বলতে চাই না। হাসিনাজি ভারতে এসেছেন। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। ওদের সকলের সাথে। আজকে নয়, চিরকাল। কিন্তু দেখা করতে দিল না। পুজোর সময় আমি উনাকে চিঠি দিই। উনি আমাকে শাড়ি পাঠায়। আমিও ঈদের সময় পাঠাই। উনি আম পাঠায়, ইলিশ মাছ পাঠায়। আমরাও যতটা পারি করি। এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী এসেছেন কিন্তু বাংলা বাদ। আমি কৃতজ্ঞ যে উনি দেখা করতে চেয়েছিলেন। আমি সংবাদমাধ্যমে দেখেছি। তবুও এটা দেশের ব্যাপার আমি বলছি না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code