ইতালিস্থ মানিকগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ইতালি প্রতিনিধি

Manual5 Ad Code

ইতালিস্থ মানিকগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ -২০২১ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত রবিবার রোমে বসবাসরত তিন শতাধিক প্রবাসীর অংশগ্রহণে বনভোজনের স্থানটি পরিণত হয়েছিলো এক টুকরো বাংলাদেশে।

মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সভাপতি নায়েব আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুছ মোল্লার সার্বিক তত্বাবধানে বনভোজনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহাদৎ, সাংগঠনিক সম্পাদক রশিদ মিয়া, প্রধান উপদেষ্টা নূরুল ইসলাম খান, উপদেষ্টা নূরুল ইসলাম মোল্লা,সন্মানিত সদস্য মোজাম্মেল হোসেন মোল্লা, উপদেষ্টা শরীফ উদ্দিনসহ আরো অনেকে, এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা আইয়ুব আলি বিশ্বাস,শফিকুল ইসলাম শফিক,সহ সভাপতি বশির উদ্দিন (কাসিয়া),ফজলুর রহমান,বশিদ উদ্দিন,সোহরাব হোসেন, নাসরিন জাহান রুবী,ফরহাদ আলি,সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন,সাইফুল ইসলাম বেপারী,সহ সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খান,জহিরুল ইসলাম,রেজাউল করিম, কোষাধক্ষ্য গফফার হোসেন, সহ সাইফুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ ফারুক হোসেন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক সামিয়া আক্তার, সহ সাইদুর রহমান মমতাজ, সন্মানিত সদস্য মোশারফ হোসেন,রেজাউল করিম, বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন,শিশু বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, সেন্তসেল্লে ঔক্য পরিষদের সভাপতি ইস্রাফিল বারী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুৃমন আহমেদ সহ আরো গন্য মান্য ব্যাক্তিবর্গ।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

বনভোজনে নানা আয়োজনের মধ্যে ছিলো শিশুদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের সতীনের ছেলে, পুরুষদের মোরগ লড়াই, জাদু প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় খাবার পরিবেশন । প্রতিযোগিতা শেষে র্যা ফেল ড্র অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষনীয় পুরষ্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিগণ।

 

Manual2 Ad Code

বনভোজন এমন একটি আয়োজন যার মাধ্যমে প্রবাসীদের একসঙ্গে মিলিত হওয়া আর পরিচিত হওয়ার সুযোগ পান। পাশাপাশি তারা পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে প্রবাসেও সুদৃঢ় হয় ভাতৃত্বের বন্ধন। আর তাই এমন একটি আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code