১৮ সেকেন্ডে ২ লিটার কোমল পানীয় খেয়ে বিশ্বরেকর্ড!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ খেতে ভীষণ পছন্দ করেন এরিক বুকার।  খাওয়া নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন খাবার কত দ্রুত খেতে পারেন, সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন ব্যাডল্যান্ডসচাংস নামের ইউটিউব চ্যানেলে। এবার মাত্র ১৮.৪৫ সেকেন্ডে দুই লিটার কোমল পানীয় খেয়ে গিনেস বিশ্ব রেকর্ডে ঠাঁই পেয়েছেন এই ব্যক্তি।

Manual6 Ad Code

গিনেস কর্তৃপক্ষ এরিকের কোলা খেয়ে বিশ্বরেকর্ডের ভিডিও ইউটিউবে শেয়ার করেছে।  ভিডিওতে দেখা গেছে, এরিক নিঁখুত পরিমাণ ঠিক রাখতে একটি মেজারমেন্ট কাপে কোলা ঢেলে নেন।

মাত্র ১৮.৪৫ সেকেন্ডে দুই  লিটার কোলা শেষ করে মস্ত ঢেঁকুর তুলে এরিড বলেন,  হ্যাঁ আমি এটাই বলছিলাম। এটা খেতে বেশ মজাদার।

Manual1 Ad Code

তবে গিনেস বুকে নাম উঠলেও এখানেই থামছেন না এরিক। এবার দ্রুততম সময়ে শক্ত খাবার খেয়ে নতুন রেকর্ড গড়তে চান তিনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code